October 13, 2026, 3:24 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

জেলা প্রশাসকের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি,ববিবি :

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।

গতকাল ৬ ডিসেম্বর ২০২৩, বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা জেলা প্রশাসক শামীম আহমেদ-এর হাতে ফুল এবং উপহার তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল এবং জনসংযোগ দপ্তরের জ্যেষ্ঠ নির্বাহী মনিরুজ্জামান দিপু উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. আনন্দ কুমার সাহা জেলা প্রশাসক শামীম আহমেদকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

সাক্ষাতকালে জেলা প্রশাসক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করেন এবং স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি তিনি শিক্ষা সংশ্লিষ্ট যে কোন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা