November 15, 2026, 9:13 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে পৌর পাঠাগার থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্নসড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার অনু্ষ্ঠিত হয়।

অনুষ্ঠান আব্দুল আলিমের পরিচালনা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের প্রভাষক আলমগীর হুসাইনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার,মুন্না বিশ্বাস,কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ও কবির হোসেন মাতব্বর।

এছাড়াও অনুষ্ঠানে কোটচাঁদপুর ব্লাডব্যাংকের বন্ধু সংগঠন হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ব্লাড ব্যাংক, মানব সেবা ফাউন্ডেশন বাংলাদেশ, অনির্বাণ ব্লাড ডোনার ক্লাব, মানব সেবা সংগঠন গৌরীনাথপুর, আলামপুর স্বেচ্ছাসেবক সংস্থা, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এলাঙ্গী রক্তদান ক্লাব, কোটচাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ও জীবন বাঁচাতে রক্তদান ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধু সংগঠনদের সম্মাননা স্মারক ক্রেস প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্ধরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা