October 13, 2026, 3:48 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ববিবি :
Oplus_131072

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা’ নিয়ে বিশেষ সেমিনার। জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫, এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগের মিডিয়া ল্যাবে আয়োজিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ। ‘এমবিবিএস পরীক্ষার সনদ বিক্রি’সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি সারা দেশে বেশ সমাদৃত।

হাসান মিসবাহ বলেন, ‘সাংবাদিকতায় বেতন নাই এমন কথা খুব প্রচলিত। কিন্তু উল্টো বাস্তবতায় আছে।  অনেক নিউজ চ্যানেল ভাল বেতন দিতে চাইলেও দক্ষ লোক পাচ্ছে না। যারা কাজ জানেন তাদের প্রত্যাশিত সুযোগ-সুবিধা দিয়েই নিয়োগ দিচ্ছে ভাল চ্যানেলগুলো। ‘

নতুন আরো কিছু টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আসতে যাচ্ছে জানিয়ে হাসান মিসবাহ আরো বলেন, ‘শিক্ষার্থীদের বলবো, এখন থেকেই শুরু করুন। পড়ালেখার পাশাপাশি হাতে-কলমে কাজ করুন, ল্যাবে সময় দিন। সাংবাদিকতার আগামীর প্রেক্ষাপটে আপনারাই লিড দেবেন। ‘

স্বাস্থ্য বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির পরিকল্পনা, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং কীভাবে নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হয় সে বিষয়েও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সেমিনারে প্রায় ৭০ জন শিক্ষার্থী উপস্থিতি ছিলেন। এতে আরো বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও জেসিএমএস বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি আরআইএম গোলাম রাব্বানী, শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন এবং মোহা. মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা