October 25, 2026, 6:58 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৪-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, ববি :

প্রতিষ্ঠার ১৩ তম বছরে দ্বিতীয়বারের মতো এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৪-এ স্থান পেল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

যুক্তরাজ্য-ভিত্তিক সাময়িকী ‘টাইমস্ হায়ার এডুকেশন’ কর্তৃক প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৪-এ সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশের মাত্র ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ বিষয়ে টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৪-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ২০ টি, ভারতের ৪০ টি, পাকিস্তানের ১২ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

জানা যায়, ‘টাইমস হায়ার এডুকেশন’ ২০১৯ সাল থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ শুরু করে।  সাধারণত র‌্যাঙ্কিং-এ ১৩টির বেশি মানদÐকে বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক লক্ষ্য, পাঠদান, গবেষণা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিচার করা হয়।

প্রকাশিত তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের সেরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যথাক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি।

বর্তমানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রার ১৩ তম বছরেই সাড়ে ৬ হাজারের অধিক শিক্ষার্থীসহ এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৪-এ জায়গা করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যেই আন্তর্জাতিক মানের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু করেছে এবং ইউজিসি-এর শর্তানুযায়ী আউটকাম বেজড্ কারিকুলাম অনুসরণ করে বছরে দুই সেমিস্টার ভিত্তিতে পাঠদান করছে। উদীয়মান বিশ্ববিদ্যালয় হিসেবে এবং ঢাকার বাহিরে অবস্থান করে নানা সীমাবদ্ধতার মধ্যেও দ্বিতীয়বারের মতো বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৪-এ জায়গা করে নিল। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, ট্রাস্টি বোর্ডসহ সকল শুভাকাক্সক্ষীর। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আগামীতে আরো অগ্রসর হবে এবং শিক্ষানগরী রাজশাহীর গর্বে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা