May 11, 2026, 8:05 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

কুমিল্লায় বুড়িচং সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আটকের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

মঙ্গলবার রাতে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবা (৭ জানুয়ারি) বিকাল ৫ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ বুড়িচং উপজেলার খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করে।

এসময় সীমান্ত থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা নামক স্থান থেকে মাহবুল খান (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃত মাহবুল ভারতের সিপাহীজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামে আফজাল খানের ছেলে।

আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পন্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

আটককৃত ভারতীয় নাগরিক চোরাচালানের সাথে জড়িত অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্থান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা