May 11, 2026, 4:07 pm
শিরোনামঃ
আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়!

চিলমারী হাসপাতালে জেনারেটর অকেজো ; ভোগান্তিতে রোগী ও স্বজনরা!

হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে অত্যাধিক লোডশোডিং হওয়ায়, ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তার স্বজনেরা পড়েছেন বিপাকে আর ভোগান্তিতে।

যদিও তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ জন্য আইপিএসের ব্যবস্থা আছে। তবে সেটি দিয়ে শুধুমাত্র কয়েকটি লাইট জ্বালানো হচ্ছে মাত্র।

এদিকে জেনারেটর ব্যবস্থা না থাকায় রোগীরা আরো বেশি দুর্ভোগের পড়েছেন। বিকল হয়ে পড়ে আছে জেনারেটর বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সরেজমিন শনিবার (২৯ শে আগষ্ট) রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বজনরা রোগীদের হাতপাখা, কাপড় নাড়িয়ে বাতাস করছে। হাসপাতালের নিজস্ব বিদ্যুৎ (জেনারেটর অকেজো) ব্যবস্থা না থাকায় এমন সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা যায়।

হাসপাতালে ভর্তি রোগী হওয়া রোগী  মাজেদা বেগম (৩৫) বলেন, ‘বার বার বিদ্যুৎ যাচ্ছে। এতে করে সুস্থ হওয়ার জায়গায় আরও বেশি অসুস্থ হয়ে পড়েছি। গরমে খুব খারাপ লাগছে।

রোগীর স্বজন হেনা বেগম বলেন, নাতনি কে নিয়ে হাসপাতালে ভর্তি আছি তিনদিন হলো। এই তিনদিনে বিদ্যুৎ চলে গেলে খুব ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ আমিনুল ইসলাম বলেন, আমি আসার আগে থেকেই জেনারেট টি বিকল অবস্থায় আছে। তিনি আরও বলেন, খুব দ্রুত জেনারেটর ভালো করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিলমারী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ডিজিএম প্রকৌশলী মোস্তফা কামাল বলেন, আমাদের প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি বলে জানা তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা