গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জুলাই-আগস্টে ঘটে যাওয়া হত্যা, নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর হামলার তথ্যপ্রমাণ ও চিত্র সমূহ জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবাধিকার কর্মকর্তা লিভিয়া কোসেঞ্জারকে মেইল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
কোটা আন্দোলন থেকে রূপান্তরিত সরকার পতনের আন্দোলনের সময় গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার তদন্ত করবে জাতিসংঘ।
উক্ত পোস্টে বলা হয়, ‘জুলাই-আগস্টের সব হত্যা, নির্যাতন, নাশকতার তদন্ত করতে জাতিসংঘের তদন্ত কমিটি আসছে। এসময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুন্ঠন, অরাজকতা, ভীতি প্রদর্শনের কোনো তথ্য-প্রমাণ থাকলে ছবি ও ভিডিওসহ জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক রিজনের মানবধিকার অফিসার লিভিয়া কোসেঞ্জারের অফিসিয়াল ইমেইলে জমা দিন: lcosenza@ohchr.org, livia.cosenza@gmail.com’
গত ৫ আগস্ট দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়সহ সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় এবং দলীয় নেতাকর্মীদের কার্যালয়, বাসাবাড়িতে হামলার অভিযোগ ওঠে।
তথ্যসূত্র : আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে।