June 24, 2026, 6:59 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

ডেটা আর্কাইভ ও সাইবার সুরক্ষায় বিটিভির পাশে কায়সার আহমেদ খান

মমিনুল ইসলাম:
Oplus_131072

বাংলাদেশের জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দীর্ঘদিন ধরে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক প্রযুক্তির সাথে যুগোপযোগী হয়ে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি, ডেটা আর্কাইভিং এবং সাইবার সিকিউরিটি উন্নয়নের লক্ষ্যে একটি নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্পের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রশিক্ষণ অপরিহার্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে বিটিভি কর্তৃপক্ষ দেশের খ্যাতনামা আইটি বিশেষজ্ঞ ও প্রশিক্ষক প্রকৌশলী কায়সার আহমেদ খানের সহযোগিতা কামনা করে। দেশপ্রেম ও পেশাগত দায়বদ্ধতা থেকে তিনি সেই আহ্বানে সাড়া দেন এবং বর্তমানে প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের আধুনিক টুলস ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ প্রদান করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনে বিটিভিসহ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়ে। সেই প্রেক্ষাপটে বিটিভিকে প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী ও সুরক্ষিত করে তোলার এ উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকৌশলী কায়সার আহমেদ খান এরইমধ্যে সরকারি ও বেসরকারি খাতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। গত ১৮ বছরে তিনি চার হাজারেরও বেশি প্রকৌশলীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে তিনি নিয়মিত কনফারেন্স, সেমিনার ও ওয়ার্কশপে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ করে আসছেন।

জুলাই ও আগস্ট মাসে সংঘটিত আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ পুলিশ বাহিনী। এরই ধারাবাহিকতায় অনেক পুলিশ কর্মকর্তাকেও ইতোমধ্যে সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন কায়সার আহমেদ খান।

দেশ ও জনগণের স্বার্থে তাঁর এই উদ্যোগকে প্রশংসনীয় অভিহিত করেছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও তাঁর এ ধরনের অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা