May 12, 2026, 1:29 pm
শিরোনামঃ
চিরকুট লিখে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন, উৎকণ্ঠায় পরিবার সুন্দরবনে অস্ত্রসহ দস্যু সর্দার মেজো জাহাঙ্গীর গ্রেপ্তার জনপ্রতিনিধি হিসাবে মানুষ কেন আপনাকে নির্বাচিত করবেন? একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন?

নিমসার বাজার ৫ কোটি ২৮ লক্ষ টাকায় ইজারা পেলেন আবদুল জলিল

বুড়িচং প্রতিনিধি।।

দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার ইজারার দরপত্রের মাধ্যমে ৫ কোটি ২৮ লক্ষ ৭৯ হাজার ৯ শত ১৫ টাকায় পেলেন কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ড বজ্রপুর এলাকার খলিলুর রহমানের ছেলে আব্দুল জলিল।

বুধবার বিকেলে ইজারাদার আবদুল জলিল এর হাতে প্রাথমিক চিঠি তুলেদেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

চিঠিতে উল্লেখ করা হয় আগামী ৭ কার্যদিবসের মধ্যে ইজারার বাকী টাকা জমা প্রদান করতে হবে।

এ বিষয়ে ইজারাদার আবদুল জলিল জানান, তিনি একজন ব্যবসায়ী, পাশাপাশি তিনি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিন বলেন নিমসার বাজারের কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেই ইজারার টাকা নেয়া হবে। কোন ব্যবসায়ী যেন হয়রানী না হয় তিনি এ বিষয়ে লক্ষ রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা