May 11, 2026, 1:29 pm
শিরোনামঃ
আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়! আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মায়ের আহাজারি ; মতলবে রিপন হত্যার এক মাস পরও অধরা আসামি, বিচার দাবিতে মানববন্ধন

পৌষের হাড় কাঁপানো শীতে বেড়েছে গরম কাপড়ের বিক্রি

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।

পৌষের শেষে নেমেছে হাড় কাঁপানো শীত। গ্রামের সঙ্গে পাল্লা দিয়ে শহরেও বইছে হিম বাতাস। শীত বাড়ার  সঙ্গে সঙ্গে দোকানে বেড়েছে গরম পোশাক বিক্রির ধুম।

শীতের জোয়ারে ক্রেতার চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এদিকে বিক্রি বেড়েছে পুরান কাপড়ের দোকানেও।

শীত বাড়ার সাথে সাথে পুরান কাপড়ের ক্রেতাও বেড়েছে বলে জানান ব্যবসীয়ারা।

গতকাল কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব দোকানে শীতের পোশাকের জন্য ক্রেতার ভিড় তারা পছন্দ মতো কিনছেন বিভিন্ন ধরনের  গরম কাপড়।

ব্যবসায়ীরা জানান, এবার শীতে বিক্রি হচ্ছে শিশু ও বয়স্কদের কাপড়। মান ও আকার ভেদে ভিন্ন ভিন্ন দামে এগুলো বিক্রি করা হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায় পাইকারি দামে শীতের টুপি ৪০থেকে ২০০টাকা, হাত- পায়ের মোজা ৩০ থেকে ১০০ টাকা, মাফলার ১০০ থেকে ৩০০ টাকা, ফুলহাতা গেঞ্জি ২০০ থেকে ৬০০ টাকা, গরম চাদর ৩৫০ থেকে ৫০০ পর্যন্ত টাকা বিক্রি হচ্ছে।

ছোট-বড় পোশাকের পাশাপাশি কম্বলের দোকানগুলোতে ও ভিড় চোখের পড়ার মতো। মান ও আকার ভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে কম্বল। সর্বনিম্ন ২০০ থেকে ৭০০০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

তবে ক্রেতাদের চাহিদা ভারি ও বড় কম্বল। মোটা কম্বলের চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা।

এগুলো ৩ হাজার থেকে ৭ হাজার  টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা