October 28, 2026, 3:50 pm
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য মনে করছে টোকিও প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন

ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ব্যাংকের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকায় ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যাংকের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত তারেক রহমান (৩০) মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাধি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ছেংগারচর বাজারে অবস্থিত আইএফআইসি ব্যাংক-এর শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তাঁর স্ত্রী নিপা আক্তার বাবার বাড়িতে চলে যান। স্বজনদের দাবি, এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সময় তিনি আত্মহত্যার হুমকিও দিতেন।

ঘটনার দিন সন্ধ্যায় নিজ ভাড়া বাসায় তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

 

সতর্ক ও সহায়তার বার্তা:

যদি কেউ মানসিক চাপ, হতাশা বা আত্মহত্যাপ্রবণ চিন্তায় ভুগে থাকেন, তবে পরিবারের সদস্য, বন্ধু বা নিকটস্থ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগ করা জরুরি। সময়মতো সহায়তা অনেক জীবন বাঁচাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা