September 26, 2026, 2:33 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

বুড়িচংয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস  পালিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং

”জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”  এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে কুমিল্লার বুড়িচং  উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৬ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে  পরিষদ মিলনায়তনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, রাজাপুর ইউনিয়ন  চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, বাকশীমূল ইউনিয়ন  চেয়ারম্যান আবদুল করিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল খালেক,উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

সভাপতি  বলেন, জম্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার। বর্তমানে সরকারি সুযোগ সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জম্ম নিবন্ধন। তাই একটি শিশু জম্ম নেওয়ার পর ৪৫ দিনের মধ্যে জম্ম নিবন্ধন করে দিলে বিনা খরচে করা যায়। প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। শিশু জন্মের সঙ্গে সঙ্গে যাতে সে নাগরিকত্ব পায় সে জন্য সরকার জন্ম নিবন্ধন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি মৃত্যু নিবন্ধনকেও  বাধ্যতামূলক করেছে সরকার ।

এসময় সদর ইউপি সচিব হাজী জাহাঙ্গীর হোসেন, মোকাম ইউপি সচিব লোকমান, ভারেল্লা দক্ষিণ ইউপি সচিব আঃ রহমান সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা