May 11, 2026, 6:01 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

আজ রবিবার (২৭ অক্টোবর) বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন।

এ সময় ১০১ পদাতিক ব্রিগেড এর কামান্ডর ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসউদ, ৩৩ পদাতিক ডিভিশনের কর্ণেল স্টাফ কর্ণেল মোহাম্মদ আব্দুল আজিজ, ৩৮ বীর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মশিউর রহমান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

এসময় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের প্রত্যেককে ৪ বান্ডেল করে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা