May 11, 2026, 7:03 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

বুড়িচংয়ে বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার  বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা।

উপজেলার বিভিন্ন হাট-বাজারের শপিংমলের পাশাপাশি ফুটপাতে অবস্থিত বিভিন্ন দোকান গুলোতে জমে উঠেছে জমজমাট শীতের পোশাক বেচাকেনা।

উপজেলা সদর বাজার, কংশনগর বাজার, ময়নামতি বাজার, ভরাসার বাজার, শংকুচাইল বাজার  সহ বিভিন্ন হাট-বাজারের ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন স্বল্প আয়ের মানুষেরা।

ফুটপাতের এসব দোকানে বয়স্কদের পাশাপাশি ছোটদের সোয়েটার, টাউজার, মাপলার, টুপি সহ বিভিন্ন সাইজের শীতের পোশাক হাকডাক করে এসব কাপড় বিক্রি করছেন হকার ও দোকানদারেরা।

বৃহস্পতিবার উপজেলার  বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,  দরদাম যাচাই-বাচাই করে পছন্দ করে ক্রয় করছেন ক্রেতারা।

উপজেলার সদর বাজার ও কংশনগর বাজারের বেশ কয়েকজন ফুটপাতের দোকানিদের সাথে কথা হলে তারা জানান, বেশ কিছু দিন ধরে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসে থাকলেও তেমন বেচা-কেনা হয়নি।

নাজমুল হাসান নামে একজন ক্রেতা বলেন, ছোট ভাই-বোন ও বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনছি। তবে মান অনুযায়ী দাম একটু বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা