October 28, 2026, 3:50 pm
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য মনে করছে টোকিও প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন

মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জব্দ ৫ নৌকা

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে ১২ জন জেলেকে আটক এবং ৫টি মাছধরা নৌকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার এখলাশপুর, বোরচর, মোহনপুর ও দশানী সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ২০০ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। পাশাপাশি ৪টি বেহুন্দী জাল ও প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত নৌকাগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে ৮ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ৪ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন’সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজন চন্দ্র বর্মন (৩০), সনজিত চন্দ্র বর্মন (৪০), মনির হোসেন মিজি (৩৫), অমিত চন্দ্র বর্মন (১৮), দুলাল বর্মন (৩৫), মো. বাদশা (৪৮), রনজিৎ (৫০), মধ্যম চন্দ্র বর্মন (৪৫), শফিকুল ইসলাম (৪৫), মো. নাদিম হোসেন (১৮), রনজিৎ (৩৫) ও দুলাল (২৮)।

সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ বলেন, জাটকা আমাদের জাতীয় সম্পদ। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা আহরণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাটকা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা