September 26, 2026, 2:45 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা

মমিনুল ইসলাম :

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মো. আলী, অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবর আলী, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এসআই মো. ফেরদৌস, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাকির হোসেন বাদশা, জেলে প্রতিনিধি ওমর আলী, ফুল চাঁন বর্মন, মালেক মিয়া।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম।

এ উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে সবধরনের কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। সভায় উপস্থিত সকলে মা রক্ষায় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। ইলিশ রক্ষায় সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে এবং অভয়াশ্রমের সময় জেলেদেরকে নদীতে না নামতে নির্দেশ প্রদান করেন ইউএনও আশরাফুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা