May 11, 2026, 5:05 pm
শিরোনামঃ
মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে অভিযান ; ৩ জেলে আটক, বিপুল জাল ধ্বংস!

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_0

মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর অংশে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এবং বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশের টিম।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, বহন নিষিদ্ধ। তারই ধারাবাহিকতায় আজ মেঘনা নদীর মতলব উত্তর অংশে অভিযান চালানো হয়েছে। অভিযানে তিন জেলেকে আটক করা হয়েছে এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত জেলেরা হলেন মুন্সিগঞ্জ জেলার বাংলাবাজার এলাকার আ. সালাম গুলদারের ছেলে মো. আল ইসলাম গোলদার (৪৫), মতলব উত্তর উপজেলার জহিরাবাদ এলাকার মৃত মোস্তফা পাটোয়ারীর ছেলে রাসেল পাটোয়ারী (২৫), একই এলাকার আইয়ুব আলী গাজীর ছেলে আরিফ হোসেন(২৬)।

আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭দিনের সাজা দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

এছাড়াও দু’জন নাবালক শিশুকে মুচলিকা রেখে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও নেত্রকোনা সদর উপজেলার ক্ষেত্র সহকারী সংযুক্ত মতলব উত্তর মো. আল ইমরান খান সহ নৌ পুলিশ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, গতবারের চেয়ে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা