September 8, 2026, 5:01 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

মতলব উত্তরে মেঘনায় অভিযানে পোনা ধরার ফাঁদ ও জাল জব্দ ; জীবিত পোনা নদীতে অবমুক্ত

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ও মা মাছ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (০১ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার এখলাশপুর, বাহাদুরপুর এবং বাবুরবাজার এলাকাজুড়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পাঙ্গাসের পোনা ধরার একটি চাঁই, ১২০ কেজি পাঙ্গাসের পোনা, এবং একটি নৌকা জব্দ করা হয়। এছাড়া  ২টি বেহুন্দী জাল এবং ৫টি চায়না দুয়ারী জব্দ করে পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জীবিত পোনা তাৎক্ষণিকভাবে নদীতে অবমুক্ত করা হয়। অন্যান্য মাছ স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। জব্দকৃত নৌকাটি নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। মাঠ পর্যায়ে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার।

উপজেলার মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, মেঘনা নদীতে পোনা ও জাটকা নিধন রোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে অবৈধ ফাঁদ, বেহুন্দী জাল ও চায়না দুয়ারীর মতো নিষিদ্ধ উপকরণ জব্দ করতে পেরেছি। পোনা ধরা বন্ধ না হলে ভবিষ্যতে মাছের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাবে। তাই আমরা জীবিত পোনা নদীতে অবমুক্ত করেছি এবং জেলেদের সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছি।

তিনি আরও বলেন,১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলমান জাটকা রক্ষা ও মা মাছ সংরক্ষণ অভিযানে সবাইকে সম্পৃক্ত করা হয়েছে। নদীতে অবৈধভাবে মাছ ধরলে বা পোনা পরিবহন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা