September 8, 2026, 5:00 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ও শীতবস্ত্র বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেছে সারা ফাউন্ডেশন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান আমিরুল ইসলাম রাসেলের সার্বিক তত্ত্বাবধানে সভাপতিত্ব করেন সারা ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন সাহাদাত। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সারা ফাউন্ডেশনের উপদেষ্টা কবি আশিকুর রহমান, মো. সুমন মুন্সি, মো. সুমন বেপারী প্রমুখ। আয়োজনে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাই সারা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানদের এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, সারা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, এতিমখানায় খাবার প্রদান, ক্যান্সার রোগী ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা