October 25, 2026, 6:31 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মতলব উত্তর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষায় অনুষ্ঠিত

মতলব উত্তর ব্যুরো :

চাঁদপুর, মতলব উত্তরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৬৮ অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি, ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রণক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সদস্য সচিব নূরুল আমিন পাটোয়ারী’সহ অংশগ্রহণকারী কিন্ডারগার্টেনের শিক্ষকগন।

অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান গুলো হলো- অক্সর্ফোড একাডেমি, নন্দলালপুর কিন্ডার গার্টেন, নার্গিস কিন্ডার গার্টেন, টরকী ক্যাডেট একাডেমি, লিটল ফ্লওয়ার কিন্ডার গার্টেন, ফিউচার ড্রিম একাডেমি, মোহাম্মদিয়া (সা:) একাডেমি, হাতিঘাটা কিন্ডার গার্টেন, হাজী আক্রাম আলী একাডেমি, ক্যামব্রীজ একাডেমি।

এসময় মতলব উত্তর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন সরকার মুকুল বলেন, মতলব উত্তর কিন্ডার গার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা