October 28, 2026, 4:47 pm
শিরোনামঃ
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে অনিশ্চয়তা সংবিধান সংশোধন কমিটি নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য অব্যাহত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ১১-দলীয় জোটের ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য মনে করছে টোকিও প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী

মেঘনায় কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ জাল-চাঁই ধ্বংস ও জাগ উচ্ছেদ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

অবৈধ মাছ শিকার ও পোনা নিধন বন্ধে বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে মঙ্গলবার (০৬ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর নাসিরারচর, বোরচর, বাহাদুরপুর, দশানী ও এখলাশপুর এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৫০টি রিংচাঁই, ৪টি চরঘেরা/গছি জাল এবং প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব অবৈধ মাছ ধরার সরঞ্জাম ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি নদীতে স্থাপিত ২টি জাগ উচ্ছেদ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. রুহুল।

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, মেঘনা নদী দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক মাছের প্রজনন ক্ষেত্র। কিন্তু কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী অবৈধ জাল ও চাঁই ব্যবহার করে নির্বিচারে পোনা নিধন করছে, যা আমাদের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর মাধ্যমে আমরা এসব অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

তিনি আরও বলেন, নদীর স্বাভাবিক পরিবেশ ও মাছের প্রজনন রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, অবৈধ জাল ও জাগ ব্যবহারের কারণে শুধু মাছের সংখ্যা কমছে না, একই সঙ্গে নদীর জীববৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারের নির্দেশনায় সমন্বিতভাবে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা