October 26, 2026, 2:48 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

রওনকের স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা!

কুমিল্লা প্রতিনিধি।।

রওনক জাহান রোশন। এবার এইচএসসিসহ আগের সব পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তার স্বপ্ন দেখেন একদিন বড় চিকিৎসক হবেন৷ চিকিৎসক হয়ে কাজ করবেন দেশের মানুষের জন্য। রেজাল্টের পরপরই কথা হয় তার জীবনের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে।

বলেন তার পরিবারের গল্পও। রওনকের পরিবারের ইচ্ছে রওনক যেন বড় হয়ে দেশের জন্য কাজ করে। পরিবারের অনুপ্রেরণায় রওনক আজ এতদূর। সবসময় চেষ্টা করেছে মন দিয়ে পড়ালেখার। এইচএসসিসহ আগের বাকি সবগুলো পরিক্ষায় জিপিএ ৫ পাওয়ায় খুশি তার পরিবার ও আত্মীয়-স্বজনরা।

রওনক জাহান রোশন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের শিল্পপতি আলহাজ্ব রোশন আলী মাস্টারের চতুর্থ মেয়ে।

সে এবছর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরিক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে। এর আগে একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫, ২০২০ সালে জেএসসি পরিক্ষায় জিপিএ ৫ ও ২০১৭ পিএসসি পরিক্ষায় বৃত্তি লাভ করেছেন।

রওনক বলেন, নিজেকে সব সময় পড়ালেখার মধ্যে ব্যস্ত রেখেছি। এ পড়ালেখার কারণে বন্ধুদের সাথে তেমন আড্ডাও দিতে পারিনি। আর এ পড়ালেখার জন্য বাবা-মার পরে বেশি সাপোর্ট দিয়েছেন আমার মেজ বোন। তিনি সবসময় আমাকে সাহস যুগিয়েছেন। আজকের এই রেজাল্টের কৃতিত্ব আমার না আমার পরিবারের। ইনশাআল্লাহ একদিন আমি তাদের স্বপ্ন পূরণ করব। আমি ডাক্তার হতে পারলে সবসময় দেশের সাধারণ মানুষের জন্য কাজ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা