May 11, 2026, 5:56 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

মতলব উত্তরে পূজা মন্ডপে বিএনপি নেতা তানভীর হুদার আর্থিক অনুদান!

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৪টি পূজা মন্ডপে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদানদেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে উপজেলার ৩৪ মন্দিরে মন্দিরে ঘুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে পূজা মন্ডপে আর্থিক অনুদান পৌঁছে দেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

এসময় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি বলেন, আমার নেতা তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর ও দক্ষিণে হিন্দু ভাইদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে আমরা ছায়া হয়ে থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারী কিংবা আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা