July 26, 2026, 1:23 pm
শিরোনামঃ
বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই

মতলব উত্তরে সিপাইকান্দি বেড়িবাঁধে প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষ ; আহত ৩

বিশেষ প্রতিনিধি, মতলব উত্তর :

চাঁদপুর মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি বেড়িবাঁধ এলাকায় আজ ৫ জানুয়ারী রবিবার দুপুরে একটি প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে অটোতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি দ্রুতগতিতে আসছিলো, একই সময়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি উল্টে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তবে এখনো আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এই সময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত একজনকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দায়ী করা হচ্ছে।

এই বিষয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সিপাইকান্দি বেড়িবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরেই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী সেখানে স্পিডব্রেকার স্থাপন সহ দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা