কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)র হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে এঘটনা ঘটে।
এঘটনায় কনের মাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের আনোয়ার হোসেন ৭ম শ্রেনীর কন্যার বিয়ে দিচ্ছিল এক প্রবাসীর সাথে৷ এমন সংবাদের ভিক্তিতে নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার স, ম আজহারুল ইসলাম এর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা প্রায় ৭ম শ্রেনীর শিক্ষার্থী৷ এসময় মেয়ের মা কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়৷
প্রশাসনের উপস্থিতি জানতে পেরে বরপক্ষ মেয়ের বাড়িতে আসেনি ৷
এসময় সিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, মহিলা বিষয়ক কর্মকতা লুৎফা ইয়াছিন ও পুলিশের একটি টিম উপস্থিত ছিল৷
উপজেলা নির্বাহী অফিসার বলেন বাল্য বিবাহ একটি দন্ডনীয় অপরাধ৷ বাল্য বিয়ের ফলে সামাজিক ও পারিবারিক অশান্তির সৃষ্টি হয়৷ যার ফলে সংসার ভাঙ্গা,পারিবারিক ও আত্মহত্যার মত ঘটনা ঘটেছে৷ তাই আমরা সবাই সচেতন হই৷ বাল্য বিয়েকে না বলি৷