বিজয়ের ৫৩ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর ২০২৩) চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে ‘বিজয়ের গৌরবে গর্বিত নাটক’ শীর্ষক নাট্য আয়োজন অনুষ্ঠিত হয়।
পাহাড়তলী শেখ রাসেল পার্ক মুক্তমঞ্চে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম সঞ্চালিত অনুষ্ঠানে কথামালায় অংশগ্রহণ করেন ফোরামের সহ-সভাপতি ও কালপুরুষ নাট্য সম্প্রদায়ের সভাপতি নাট্যজন শুভ্রা বিশ্বাস, গণায়ন নাট্য সম্প্রদায়ের সভাপতি নাট্যজন ম. সাইফুল আলম চৌধুরী ও অঙ্গন থিয়েটার ইউনিট এর সভাপতি সনজীব বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে নাটকের গান পরিবেশন করে অঙ্গন থিয়েটার ইউনিট, নাটক ‘শঙ্খ উপখ্যান’ পরিবেশন করে গণায়ন নাট্য সম্প্রদায়, ‘বিষয়টি অরাজনৈতিক’ পরিবেশন করে কথক থিয়েটার ও দলীয় আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাস।
অনুষ্ঠানে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামভূক্ত বিভিন্ন দলের প্রতিনিধিসহ আরো উপস্থিত ছিলেন ফোরামের কার্যকরী পরিষদের অর্থ সম্পাদক রঘু নন্দী, সাংগঠনিক সম্পাদক সনজীব ভট্টাচার্য, দপ্তর সম্পাদক নাজিম মামুন, কার্যকরী সদস্য রেহেনা কবীর ও গৌরী নন্দিতা।