June 24, 2026, 9:16 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

এবার পর্দায় আসছে বিয়ন্সের কনসার্ট ফিল্ম

Reporter Name

কিছুদিনের মধ্যেই পর্দায় আসতে যাচ্ছে টেলর সুইফটের বিশ্বখ্যাত মিউজিক্যাল সফর ‘ইরাস ট্যুর’ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টেলর সুইফট : দ্য ইরাস ট্যুর’। ১১ অক্টোবর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ফিল্মটির। এবার নিজের চলমান ‘রেনেসাঁ সফর’ও ফিল্ম হিসেবে পর্দায় আনার ঘোষণা দিলেন পপকুইন বিয়ন্সে।

ভ্যারাইটির সূত্র মতে, বিয়ন্সের কনসার্টে ফিল্মটি এএমসি সিনেমায় প্রকাশ করা হবে, যার একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।

চলচ্চিত্রটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে।
ট্রেড ম্যাগাজিন অনুসারে, বিয়ন্সে অনেক বছর ধরেই ফিল্মটির কাজ করছেন এবং এতে তার দীর্ঘ প্রতীক্ষিত রেনেসাঁ ভিজ্যুয়াল অ্যালবামের পাশাপাশি সমালোচকদের কাছে প্রশংসিত ২০২২ সালের নৃত্য রেকর্ড এবং রেনেসা ট্যুরের ডকুমেন্টারি ভিডিও অন্তর্ভুক্ত থাকবে।

1

সর্বকালের সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী গায়িকা বিয়ন্সে তার ফিল্মটির জন্য ২৩ এবং ২৪ সেপ্টেম্বর তার স্থানীয় হিউস্টটের কনসার্টও চিত্রায়িত করেছেন বলে জানা গেছে। ইউরোপ এবং উত্তর আমেরিকায় ৫৬টি কনসার্ট মিলে রবিবার মিসৌরির কানসাস সিটিতে রেনেসাঁ সফর শেষ হবে।

নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের মতে, বিয়ন্সে এই কনসার্টের মাধ্যমে মার্কিন অর্থনীতির জন্য আনুমানিক ৪.৫ বিলিয়ন উপার্জন করবে যা ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের সমান!

এর আগেও বিয়ন্সে তার কনসার্ট ফিল্ম আকারে মুক্তি দিয়েছেন। ২০০৪, ২০০৭ এবং ২০১০ সালে তিনি তার ‘ডেঞ্জারাসলি ইন লাভ’, ‘বিয়ন্স এক্সপেরিয়েন্স’ এবং ‘আই অ্যাম’ ট্যুরের ডিভিডি প্রকাশ করেন। এরপর ২০১৪ সালে তার স্বামী জে-জেডের সাথে তার ‘অন দ্য রান শো’ এইচবিওতে প্রচারিত হয়েছিল।

সূত্র : ডেডলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা