কুমিল্লার বুড়িচং উপজেলায় ও তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। শীতের সঙ্গে পাল্লা দিয়ে উপজেলা জুড়ে ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
ডায়রিয়া, নিউমোনিরা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ বয়স্করা।
বুধবার ১৭জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় প্রতিদিন ২৫- ৩০ জন লোক হাসপাতালে ডায়ারিয়া- জ্বর, শ্বাসকষ্ট, শিশু ছাড়াও নানা বয়সী রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ওয়ার্ডের ভেতরে অধিকাংশ বেডে শিশু এবং রোগীর স্বজনরা রয়েছেন। পাশাপাশি পুরুষ ওয়ার্ডে বেড়েছে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা ও অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
একাধিক ভুক্তভোগী রোগী জানান, এক দেড় বছরের সন্তানকে নিয়ে হাসপাতালে আসছি, ডায়রিয়া হয়েছে। এখন মোটামুটি ভালো আছে। তবে পুরোপুরি সুস্থ হয়নি। শরীর খুবই দুর্বল।
হাসপাতালের দায়িত্বরত নার্স ইনর্চাজ মোসাঃ ফাতেমা বলেন ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন প্রায় ২৫/৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আমাদের পর্যাপ্ত পরিমানে রোগীদের কাঙিক্ষত সেবা দিতে চেষ্টা করছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু বলেন, ঠান্ডায় শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া হলে শিশুদের ওরস্যালাইন খাওয়াতে হবে।
শীতে শিশুদের প্রতি বেশি যত্ম নিতে হবে। এ বিষয়ে সচেতনতার কোনো বিকল্প নেই।