October 25, 2026, 1:53 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ, ট্রাক চালকদের অর্থদণ্ড

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছেংগারচর বাজার ও বেড়িবাঁধ সংলগ্ন মোহনপুর বাজার, এখলাছপুর বাজার, নতুন বাজার, আমিরাবাদ বাজার ও জনতা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ। অভিযানে মতলব উত্তর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে বেড়িবাঁধের উপর দিয়ে অবৈধভাবে বালু পরিবহনের জন্য স্থাপিত সকল পাইপলাইন অপসারণ করা হয়। এছাড়া লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন চালানোর দায়ে তিনজন ট্রাক চালককে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে একই এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযানে অবৈধ পাইপলাইন অপসারণ করা হলেও অভিযানের পরপরই অসাধু বালু ব্যবসায়ীরা পুনরায় বেড়িবাঁধের উপর পাইপলাইন স্থাপন করে অবৈধ কার্যক্রম চালু করে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই পাইপলাইনের কারণে বেড়িবাঁধ দুর্বল হয়ে যাচ্ছে। ভারী ট্রাক চলাচলের ফলে ফাটল ধরছে, যেকোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে। প্রশাসন অভিযান চালালেও বারবার তারা আবার বসিয়ে ফেলে। স্থায়ী ব্যবস্থা না হলে বেড়িবাঁধ রক্ষা করা যাবে না।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, বেড়িবাঁধ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। এখানে অবৈধভাবে পাইপলাইন স্থাপন ও লাইসেন্সবিহীন যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এ অভিযানে সকল অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির বলেন, কয়েক মাস আগেও আমরা একই এলাকায় অভিযান পরিচালনা করেছি। এরপরও কেউ যদি আইন অমান্য করে পুনরায় অবৈধ পাইপলাইন স্থাপন করে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেড়িবাঁধ রক্ষা ও জনস্বার্থে প্রশাসন কোনো ছাড় দেবে না।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে বেড়িবাঁধ এলাকায় অবৈধ বালু পরিবহন, পাইপলাইন স্থাপন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা