May 4, 2026, 6:39 pm
শিরোনামঃ
মতলব উত্তরে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ইজিপিপি কর্মসূচির আওতায় মতলব উত্তরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন মতলব উত্তরে বজ্রপাতের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ধ্বংসের পায়তারা চলছে! হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন—স্বপ্নভঙ্গ কৃষকের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারও ইতিহাস গড়ল বই না পড়ার কারণে জাতি হিসাবে জ্ঞান-বিজ্ঞানে আমরা আজও বহু পিছনে পড়ে আছি! নিজেকে জানো! সুন্নত পালনেই জিয়ারত, বট বাহিনীদের হুঁশিয়ারি মুফতী গিয়াস উদ্দীনের বাগেরহাটে অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, ব্যাপক ক্ষতির মুখে কৃষক

মতলব উত্তরে বজ্রপাতের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জনসাধারণের মধ্যে বজ্রপাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে পথচারী, কৃষকসহ সাধারণ মানুষকে বজ্রপাতের সময় করণীয় ও বর্জনীয় বিষয়ে অবহিত করা হয়।

লিফলেট বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সচেতনতার মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষক ও শ্রমজীবী মানুষদের সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং কিছুু নিয়ম মেনে চললে প্রাণহানি এড়ানো যায়।তিনি আরও তিনি বলেন, উপজেলা প্রশাসন সবসময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, বিএনপি নেতা খায়রুল হাসান বেনু’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম তাদের সচেতন হতে সহায়তা করবে এবং দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা