October 8, 2026, 7:33 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

ঘন কুয়াশায় মধ্যরাতে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ

মতলব উত্তর ব্যুরো :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী রফরফ-৭ এর সঙ্গে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী এ আর খান লঞ্চের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লঞ্চের যাত্রী ও লঞ্চকর্মীরা। এতে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। রফরফ-৭ লঞ্চের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

লঞ্চের যাত্রীরা জানান, সোমবার রাত ১২টার দিকে সদরঘাট থেকে রফরফ-৭ লঞ্চ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে লঞ্চ কিছুটা ধীরে চলছিল। রাত সাড়ে তিনটার দিকে লঞ্চটি মতলবের মোহনপুর এলাকায় পৌঁছায়। এ সময় পটুয়াখালীগামী এ আর খান নামের একটি লঞ্চ রফরফ লঞ্চটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রফরফ লঞ্চের পেছনে দ্বিতীয় তলার একাংশ দুমড়েমুচড়ে যায়। পরে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে লঞ্চটি চাঁদপুর পৌঁছায়।

রফরফ লঞ্চে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকা থেকে ফরিদগঞ্জে বাড়ি ফিরছিলেন ফারুক হোসেন। তিনি বলেন, এ আর খান নামের একটি লঞ্চ তাঁদের লঞ্চটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রফরফের সিটে থাকা পাঁচ যাত্রী দুতিন হাত দূরে ছিটকে পড়েন। তিনি মাথা ও হাতে আঘাত পান।

আহত যাত্রী মো. মাসুম (৩৫) বলেন, যে দুর্ঘটনা ঘটেছে, এতে অল্পের জন্য রফরফ ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। অপর যাত্রী নেছার আহমেদ বলেন, দুটি লঞ্চই তিনতলাবিশিষ্ট এবং প্রায় আড়াই শ ফুট লম্বা হওয়ার কারণে রক্ষা পেয়েছে। তবে ছোট লঞ্চ হলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত।

লঞ্চের স্টাফ মো. রুবেল বলেন, ঘন কুয়াশা থাকলেও তাঁরা রাডার ব্যবহার করে গন্তব্যে যাচ্ছিলেন। কিন্তু এ আর খান লঞ্চটি রাডার ব্যবহার না করায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা