October 24, 2026, 11:32 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

চিলমারীতে “অপারেশন ডেভিল হান্ট” গ্রেফতার ৩জন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায়, চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ০৩, তারিখ: ১২-২-২০২৫ইং।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ২ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুপুর ২.৩০ মিনিটে একটি মিছিল বের করে কলেজ মোড় থেকে এলএসডি মোড়ে আসলে বিবাদীগণ হামলা চালায়।

এ ঘটনায় গুরুতর আহত হয় আব্দুর রহমান পারভেজ ও দৃষ্টি প্রতিবন্ধী অন্তর মিয়া সহ আরো ৮/১০ জন। ১২-০২-২০২৫ তারিখে উপজেলার মুদাফৎ থানা সরকার পাড়া গ্রামের সাহেব আলী (১৯), পিতা মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে ৫০ জনকে এজাহারভুক্ত ও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে চিলমারী মডেল থানা একটি মামলা দায়ের করেন।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার সময় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মুশাহেদ খানের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে, রমনা মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর-ই-এলাহী তুহিন (৫০), রমনা ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সামিউল ইসলাম ওরফে সাগর (২৬), ভট্টপাড়া গ্রামের জাকিরুল ইসলাম (৩২) কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা