October 25, 2026, 9:45 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

চিলমারীতে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে’র উপজেলা শাখা উদ্বোধন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে’র উপজেলা শাখার অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায়, থানাহাট বাজার বায়তুল হক জামে মসজিদ সংলগ্ন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে’র চিলমারী উপজেলা শাখার কার্যালয়টি, পবিত্র কুরআন তেলওয়াত ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

চিলমারী উপজেলা আন্দোলনের সভাপতি, মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও চিলমারী উপজেলা শাখার সদস্য সচিব, মোঃ হাফিজুর রহমান ঝন্টু’র সঞ্চালনায়, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সভাপতি, জননেতা আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, চিলমারী উপজেলা যুব আন্দোলনের সভাপতি, হোসাইন আলী আবীদ।

আরো উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি, নাজমুল নাহিদ, উপজেলা আন্দোলনের সহকারী আহ্বায়ক, মুহাম্মাদ মজিবুর রহমান। বাংলাদেশ মুজাহিদ কমিটির চিলমারী উপজেলা শাখার সদস্য, বজলুর রহমান সহ অন্যান্য অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা