October 13, 2026, 3:47 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

বোয়ালখালীতে নবাগত ইউএনও’র সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সাক্ষাৎ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক এর সাথে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, কোষাধ্যক্ষ সংগীতশিল্পী কালিপদ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট ঢোলবাদক শিল্পী দোলন জলদাস, সদস্য সাগর নাথ প্রমূখ।

এসময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব জলদাস নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বোয়ালখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বোয়ালখালীর কৃতি সন্তান একুশে পদকে ভূষিত তিনজন গুণীশিল্পী রমেশ শীল, বিনয়বাঁশী জলদাস, শেফালী ঘোষ এর অবদানের কথা তুলে ধরেন এবং সংস্কৃতির উন্নয়নে নবাগত (ইউএনও) মেহেদী হাসান ফারুক এর সাথে আলোচনা করেন। সে সাথে বোয়ালখালী শিল্পকলা একাডেমীর কার্যক্রমকে বেগবান করতে (ইউএনও)’র প্রতি আহ্বান জানান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

আলাপকালে সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন নবাগত (ইউএনও) মেহেদী হাসান ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা