October 13, 2026, 3:22 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরের আমিরাবাদ বাজারে অবাধে বিক্রি হচ্ছে ইলিশ-জাটকা

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারের মৎস্য আড়ৎগুলোতে অবাধে বিক্রি হচ্ছে ইলিশ ও জাটকা ইলিশ।

আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ২.৩০ ঘটিকার সময় বাজারে প্রবেশ করে এই দৃশ্য সাংবাদিকদের চোখে পড়ে। পরে ব্যবসায়ীরা দ্রুত ইলিশ ও জাটকা গুলো সরিয়ে ফেলেন।

সরেজমিনে দেখা গেছে, অন্য মাছের সাথে ইলিশ ও জাটকা ইলিশ অবাধে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলেন, আমরা অন্যায় কিছু করছি না। এখন জাটকা অভিযান চলছে, কিন্তু বড় ইলিশ ধরা ও বিক্রি করা যাবে! তাদের ভাষ্য শুনে রীতিমতো অবাক হন সাংবাদিকসহ উপস্থিত ক্রেতারাও। তারা আরও বলেন, যেখানে যা যা করা দরকার সব জায়গা ম্যানেজ করেই আমরা ব্যবসা করছি।

সরকারের নির্দেশনা অনুযায়ী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই মেঘনা ধনাগোদায় চলছে অবাধে জাটকা নিধন। নদীর পাড়ের বাজারগুলোতে জমে উঠে জমজমাট ইলিশের হাট।

আমিরাবাদ আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, মাছ না ধরলে মানুষ না খেয়ে মরবে। জেলেরা আছে খুবই অভাব অনটনে। জাল দিয়ে মাছ চলে তাদের সংসার। তাই আমরা সবকিছু ম্যানেজ করেই বাজার চালিয়ে যাচ্ছি।

এদিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, আমরা প্রতিনিয়তই অভিযান চালিয়ে যাচ্ছি। জাল ও জাটকা ইলিশ সহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করছি। আমিরাবাদ বাজারের বিষয়টি আমাদের জানা নেই। সরেজমিন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা