October 10, 2026, 11:32 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

মতলব উত্তরে ঘরের আড়ায় ঝুলে যুবকের আ.ত্মহত্যা!

মমিনুল ইসলাম:
????????????

মতলব উত্তরে মো.ইয়াসিন প্রধান (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লা.শ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিরঘাটা গ্রাম থেকে তাঁর লা.শ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করছেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

ইয়াসিন ওই গ্রামের মৃত মেসবাহউদ্দিন প্রধানের ছেলে। তিনি ২বছর আগে অসুস্থতা দেখিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বাবুর্চি চাকুরী থেকে অব্যাহতি নিয়ে বাড়ি চলে এসেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে প্রতিদিনের ন্যায় রাতের বেলায় ইয়াসিন তার দো-চালা টিনের ঘরে ঘুমাতে যায়। সোমবার দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ইয়াসিন ঘুম থেকে না উঠলে বাহির থেকে তার ভাই ও ভাবী ডাকাডাকি করলে তাতে সারা শব্দ না পেয়ে, বাড়ির লোকজনের উপস্থিতিতে ইয়াসিনের বড় ভাই মনসুর ঘরের সিদ কেটে ঘরে ঢুকে। ইয়াসিনকে ঘরের আড়ার সাথে গামছা গলায় পেঁচানো ঝু.লন্ত অবস্থায় দেখে। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা.শ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, লা.শের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা