October 15, 2026, 1:48 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতলব উত্তরে ঠিকাদারি কাজের বালু জোরপূর্বক নেওয়ার অভিযোগ

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে ঠিকাদারি কাজের বালু জোরপূর্বক নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শ্যামল মোল্লা ও শ্রমিক দল নেতা জাবেদ হোসেনের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উদমদী পাম্প হাউজের সংলগ্ন কৃষি অফিসের গুদামঘরের সামনে সরকারি রাস্তা নির্মাণের জন্য বালু সংরক্ষিত রেখেছিল মেসার্স সিফাত এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মো. আমিনুল ইসলাম। পরবর্তীতে গত বছর সেপ্টেম্বর মাসের ৩ তারিখে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ৬ লক্ষ টাকার বিনিময়ে মেসার্স সিফাত এন্টারপ্রাইজ সোনালী ব্যাংক ছেংগারচর শাখার ১৫২০৬০২০০০৩৮১ জমা স্লিপের মাধ্যমে কিনেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সোহেল এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ। তারা বালু কিনার পর থেকেই স্থানীয় প্রভাব খাটিয়ে প্রকাশ্যে দিবালোকে জোরপূর্বকভাবে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শ্যামল মোল্লা ও শ্রমিক দল নেতা জাবেদ হোসেন।

সরেজমিনে,আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ঐ স্থানে গেলে দেখ যায় ট্রলি গাড়ির মাধ্যমে বালু নিয়ে যাচ্ছে চালকরা।

এই সময় ট্রলি গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদেরকে জাবেদ হোসেন বলেছে এই স্থান থেকে বালু নিতে। তার কথায় আমরা বালু নিচ্ছি।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সোহেল এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ জানান, আমার স্ট্যাম্পে চুক্তি নামার মাধ্যমে মেসার্স সিফাত এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মো. আমিনুল ইসলামের কাছ থেকে ৬ লক্ষ টাকা ব্যাংকে জমার মাধ্যমে সরকারি রাস্তা নির্মাণের জন্য কিনেছিলাম। এবং এ বিষয়ে থানায় একটি দরখাস্ত করেছিলাম। আমরা বালু কিনার পর থেকেই শ্যামল মোল্লা এবং জাবেদ জোর করে লোকজন নিয়ে আমাদের বালু গাড়িতে করে অন্য স্থানে বিক্রি করে দিচ্ছে। গত দুই দিন যাবৎ পুরো দমে বালু গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়ে আসছে।

এ বিষয়ে অভিযুক্ত জাবেদ হোসেন জানান, শ্যামল মোল্লার বালুর গদি থেকে বালু নিচ্ছি। এখানে ফয়সাল আহম্মেদ সোহেল ও আজিজ এর কোন বালু নেই।

শ্যামল মোল্লার সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা