October 25, 2026, 6:47 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম:
Oplus_131072

মতলব উত্তর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অলকা রানী সাহা, এবং স্থানীয় গণমাধ্যমকর্মী জাকির হোসেন বাদশা ও মো. তুহিন ফয়েজ প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সাদুল্লাপুর ইউনিয়নের মো. মানিক মিয়া, জহিরাবাদ ইউনিয়নের মোশারফ হোসেন, দূর্গাপুর ইউনিয়নের করিম আহমেদ দীপু, বাগানবাড়ী ইউনিয়নের মহিউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়নের মো. রায়হান, কলাকান্দা ইউনিয়নের শ্যামল চন্দ্র দাস এবং এখলাছপুর ইউনিয়নের মো. জোবায়ের হোসেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কৃষি কার্যক্রম, নারী উন্নয়নসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিরবচ্ছিন্ন সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা