October 15, 2026, 1:54 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ময়নামতিতে ফরিজপুর এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

“দেশকে ভালবাসুন মাদক মুক্ত জাতি গঠনে এগিয়ে আসুন” ও “মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে” এ সকল প্রতিপাদ্য স্লোগান মাথায় রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকার সচেতন মহলের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালির আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে ফরিজপুর এলাকায় এ আয়োজন করা হয়।

র‍্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকাসহ ফরিজপুর গ্রামের সকল সড়ক গুলো প্রদক্ষিণ করে আয়োজকরা এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

আয়োজকরা বলেন, বর্তমান সমাজের রন্দ্রে রন্দ্রে মাদকের ভয়াবহতা প্রবাহিত হয়ে আছে। আমরা যারা সচেতন অভিভাবক আছি, সন্তানদের নিয়ে আগামী দিনগুলোর জন্য খুবই আতংকে আছি। সকল অপকর্ম থেকে সন্তানদের আগলে রাখতে সকলকে কঠোর হতে হবে, মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে বাঁচাতে হবে। আমাদের এই ফরিজপুর  এলাকায় বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কোন প্রকার দূর্নীতি চলবেনা। আজকের র‍্যালি থেকে সকলকে সাবধান করে দিচ্ছি,  যারা অপকর্মের সাথে জড়িত, সাবধান হয়ে যান, অন্যথায় আমরা অভিভাবকরাই এই কু-কর্মকারীকে  ধরে আইনের কাছে সোপর্দ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা