May 11, 2026, 6:01 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

অর্জিত স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার : মিজান চেয়ারম্যান

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। রক্তের সাথে বেইমানি করবেন না। যারা রক্তের সাথে বেইমানি করে দেশের জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না।আমাদের এখন কাজ হচ্ছে আমার নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। নেতাকে লন্ডনে রেখে আমরা ঘরে বসে থাকলে হবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে।

গতকাল ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে পীরযাত্রাপুর উচ্চবিদ্যালয়ের মাঠে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির যৌথ কর্মী সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং পীরযাত্রাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এড. ময়নাল হোসেন ও সাধারণ সম্পাদক শেফাউল করিমের যৌথ সঞ্চালনায়  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিএম আলাউল করিম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ময়নামতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি, অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য আবু জাহের শিপু, বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমির হোসেন বাদল, বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজ, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির নেতা রাশেদ মোবারক, মালয়েশিয়া যুবদলের যুগ্ম সম্পাদক আবু কাউছার, ষোলনল ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি তারেক মাহমুদ, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তাজুল ইসলাম মেম্বার, বিএনপি নেতা মিজানুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা