May 11, 2026, 6:01 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

চিলমারীতে আবারও ফেরি চলাচল বন্ধ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌ-পথে আবারও ফেরি চলাচল বন্ধ করেছেন ফেরি কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে করে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি, গাড়ির চালক-হেলপাররা ভোগান্তিতে স্বীকার হচ্ছেন।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে সংশ্লিষ্টরা বলছেন বিআইডব্লিউটি’র ক্লিয়ারেন্স দিলেই এই রুটে আবারও ফেরি চলাচল শুরু করবে।

জানা যায়, ফেরি বন্ধ থাকায় গত দুদিনে চিলমারী ফেরিঘাট এলাকার সড়কে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি অপেক্ষা করছেন। এই পথে প্রতিদিন ২৫ থেকে ৪০টি পণ্যবাহী পরিবহন, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন।

ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদী খননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এই জায়গা গুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলবে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, নাব্য সংকটের কারণে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রহ্মপুত্র নদে ড্রেজিং এর কাজ শেষ হলেই এবং বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলেই আবারও এই রুটে ফেরি চলাচল করবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা