August 12, 2026, 2:03 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ছাত্র আন্দোলনে নিহত আরিফের পরিবারকে ইউসুফ আলী খান ফাউন্ডেশনের আর্থিক অনুদান!

মতলব উত্তর প্রতিনিধি :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ভাঙারী ব্যবসায়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আরিফ হোসেন রাজিবের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে মরহুম ইউসুফ আলী খান ফাউন্ডেশন।

আজ ৩০ আগস্ট শুক্রবার বিকালে মরহুমের পরিবারের আর্থিক অনুদান তুলে দেন মরহুম ইউসুফ আলী খান মেম্বারের স্ত্রী সাবেক মহিলা মেম্বার রুনিয়া বেগম।

এসময় উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ সহিদ উল্লা প্রধান, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহিদ হোসেন, বিএনপি নেতা আঃ জলিল, মোঃ কামাল, মনির হোসেন প্রধান, সাংবাদিক ইসমাইল খান টিটুর স্ত্রী মানবাধিকার কর্মী সাবিনা ইয়াসমিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম ইউসুফ আলী খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইসমাইল খান টিটু বলেন, আমার পিতা মরহুম ইউসুফ আলী খান একজন জনপ্রতিনিধি ছিলেন। তিনি দীর্ঘদিন মানুষের সেবা করে গেছেন। তার দৃষ্টান্ত ধরে রাখার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।

তিনি আরও বলেন, সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার আমার বাবার নামে মরহুম ইউসুফ আলী খান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। কোটা আন্দোলনের সময় নিহত আরিফের পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি খুবই নিজেকে গর্বিত মনে করি। সবাই দোয়া করবেন।

এদিকে নিহত আরিফের স্ত্রী ও মা বলেন, আমরা যা হারিয়েছি তা তো আর কখনো পাবো না। তবে আরিফের শূণ্যস্থানে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে সবার প্রতি আমরা কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা