October 25, 2026, 11:13 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

জাপানের সহযোগিতায় বুড়িচংয়ে ১২০০ পরিবার পেলো ১ মাসের খাদ্য সামগ্রী

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

পিস উইন্ডস জাপান এবং ঢাকা কমিউনিটি হসপিটাল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে শিকারপুর প্রফেসর বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। প্রত্যেকটি পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি চাল, তেল, আলু, পিয়াজ, লবণ ,ডালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয় ।

খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

প্রফেসর নুরুল ইসলাম ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন, পিস উইন্ডোজ জাপান এর কর্মকর্তা সাচিয়ে সাইজো, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, হাসি চাকমা, মিলন দত্ত, মোহাম্মদ আরমান হোসেন, হাসনাইন জুবায়েদ নোমান, সেলিম হোসেন, মোঃ সোহান আলী, শেখ ফজলে রাব্বি, ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (ইমন) এবং এডভোকেট মেহেদী হাসান সহ আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা