May 11, 2026, 1:28 pm
শিরোনামঃ
আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়! আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মায়ের আহাজারি ; মতলবে রিপন হত্যার এক মাস পরও অধরা আসামি, বিচার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের কোটচাঁদপুর জনভোগান্তি ; দূর্ঘটনা এড়াতে সড়কে বেড়া

কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধি : 

সড়কে কালভাটের অধিকাংশ ভেঙ্গে পড়েছে। প্রায়সময় ঘটছে ছোট বড় দূর্ঘটনা। তাই দূর্ঘটনা এড়াতে  ভেঙ্গে পড়া কালভাটের অংশে বাঁশের কঞ্চি ওপলিথিন দিয়ে তা রোধ করার চেষ্টা চালাচ্ছেন এলাকাবাসী।

এ চিত্রটি কোটচাঁদপুর উপজেলার কুশনা-পাঁচলিয়া সড়কের আন্দোলপোতা গ্রামে।

বিষয়টি নিয়ে মেম্বার, চেয়ারম্যানদের জানালোও কোন কাজ হয়নি এমন অভিযোগও রয়েছে ভুক্তভুগীদের।

বিভিন্ন সূত্রে জানা যায়,কোটচাঁদপুর উপজেলার আন্দোলপোতা গ্রাম।

এ গ্রামের মধ্যদিয়ে গেছে কুশনা-পাঁচলিয়া সড়কটি। গেল ১৫ বছর আগে এ গ্রামের পানি নিস্কাশনের জন্য নির্মিত হয় কালভাটটি। ওই সময় সড়কটি ছিল ইটের সলিং। একারনে মানুষ ও যান চলাচল ছিল কম। গেল ২ বছর হল সড়কটি পিচ করা হয়েছে। এ কারনে মানুষ সহ সব ধরনের যান চলাচল বৃদ্ধি পেয়েছে। দুই বছর হল সড়কের কালভাটটি ভেঙ্গে পড়েছে। অনেকদিন যত যাচ্ছে ভাঙ্গন তত বৃদ্ধি পাচ্ছে কালভাটটির। এভাবে ভাংতে থাকলে মানুষ সহ সব ধরনের যান চলাচল বিঘ্নিত হবে। ভোগান্তিতে পড়বে এলাকার মানুষ।

বিষয়টি নিয়ে আন্দোলপোতা গ্রামের শাহাবুদ্দিন আলী বলেন,সড়কটিতে পিচের কাজ হওয়ার আগে কালভাট ভাল ছিল। সড়কে কাজ চলার সময় ঠিকাদারদের ট্র্যাকে কালভাটটি ভেঙ্গে যায়। ওই সময় ঠিকাদারকে বলেও কোন কাজ হয়নি। এভাবে দিনের পর দিন আরো ভেঙ্গে যাচ্ছে কালভাটটি। এতে করে একদিকে বাড়ছে সড়ক দুর্ঘটনা,অন্যদিকে মানুষের চলাচলের চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, কালভাটটি ভেঙ্গে পড়ায় প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনা ঘটছে। সামনের দিনে কি হবে,সেটা একমাত্র সৃষ্টি কর্তা ভাল জানেন।

শাহাবুদ্দিন বলেন,ভাঙ্গা কালভাটটির পাশেই আমার চাচাত ভাই মুক্তার হোসেনের বাড়ি। সম্প্রতি কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। প্রতিটিই তাঁর বাড়ির পাশে ঘটেছে।এতে করে চরম আতংকে রয়েছে তারা। তিনি সংশ্লিষ্টদের নিকট কালভাটটির আশু সংস্কার দাবি করেছেন।

পাঁচলিয়া গ্রামের তহিদুল ইসলাম বলেন, প্রতিনিয়ত এ সড়কটি দিয়ে আমি যাতায়াত করি। আগে বড় ধরনের যান বাহন যেত, এ সড়কটি দিয়ে। এখন কোন জিনিস পত্র গ্রামে নেয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গ্রামের ভ্যান চালক কওসার আলী বলেন,গেল ১৫ বছর আগে এ কালভাটটি নির্মান করা হয়। সে সময় সড়কটি ছিল,ইটের সলিং। গেল দুই বছর হল সড়কটি পিচের কাজ হয়েছে। এ ছাড়া এ সড়ক দিয়ে সামনে বকুল পার্কে যান মানুষ। এ কারনে এ সড়কটিতে  মানুষের চলাচলের চাপ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন,সড়কটি দিয়ে ভ্যান,রিক্সা, অটো ও ট্র্যাক সহ সব ধরনের যান চলাচল করেন। কালভাটটি ভেঙ্গে যাওয়ায় এখন মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

তিনি অভিযোগ করে বলেন,বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান কে জানানো হয়েছে। তারা দেখছি বলে আশ্বাস ও দিয়েছেন। এরপরও দুই বছর পার হয়ে গেলেও আজও কোন কাজ হয়নি।

এ ব্যাপারে কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুজ্জামান (সবুজ) বলেন,ওই সড়কের কালভাটটি ভেঙ্গে গেছে, এটা এলাকার মানুষ আমাকে আগেই জানিয়েছে। আমার জানামতে সড়কটি এলজিইড বিভাগের। এরপরও আমি কালভাটটি সংস্কারের জন্য প্রকল্প জমা দিয়েছি। ভোটের পর কাজ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান বলেন,সড়কটি কথা জেনেছি। হবে এডিপি থেকে আর বিষয়টি আমি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে জরুরীভাবে দেখতে বলেছি । এরপরও তিনি বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা