August 11, 2026, 11:12 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের কাছে পড়ে ছিলো যুবকের দ্বিখণ্ডিত মরদেহ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের অদূরের বিলের মাঠ নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে যশোর রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ।

কোটচাঁদপুর রেলওয়ের ওয়েম্যান আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে আছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স ২৫-৩০ হতে পারে।

কোটচাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার দিপংকর ঘোষ বলেন, ‘কোন ট্রেনে কাটা পড়েছে এটা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে সর্বশেষ স্টেশন ছেড়েছে বেনাপোল ট্রেন, ভোর সাড়ে ৫টার দিকে। ওই ট্রেনের ড্রাইভার লাইনের ওপর মৃতদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর আমরা জানতে পারি। মৃতদেহ উদ্ধারে যশোর জিআরপি পুলিশে খবর দেওয়া হয়।’

যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিতোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে মৃতদেহের কোনো নাম-ঠিকানা পাওয়া যায়নি। তাঁর পাশ থেকে মোবাইল ফোন, বেশ কিছু সিম কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যশোর নিয়ে যাওয়া হবে। ওখানে পিবিআই তদন্ত করে দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা