October 25, 2026, 9:35 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুর শাখার শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি :

বাংলাদেশ শিক্ষক সমিতি কোটচাঁদপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় বাজেবানদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন হয়।

নির্বাচনে বাবুল জোয়াদ্দার সভাপতি,কামরুজ্জামান  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০১০ সালে কোটচাঁদপুর শিক্ষক সমিতির  নির্বাচন হয়। ওই নির্বাচনে ওয়াছিউল আলম এবং  বাবুল জোয়ার্দার প্যানেল বিজয়ী  হয়।

এতদিন তারাই নির্বাচিত নেতা ছিলেন। এরপর আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি কোটচাঁদপুরে । শনিবার কোটচাঁদপুরে আবারও শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

যার মধ্যে সভাপতি পদে বড়বামনদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল জোয়ার্দার,কোটচাঁদপুর সরকারি  প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল আক্তার। সাধারন সম্পাদক পদে মানিকদিহি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসানুজ্জামান ও নওদাগা কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জামান।

আজ সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত কোটচাঁদপুর বাজেবামনদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চলে ভোট গ্রহন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন।  এ নির্বাচনে ৪৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এরমধ্যে ২৪৩ ভোট পেয়ে  বড়বামনদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাবুল জোয়ার্দার সভাপতি আর ২০৯ ভোট পেয়ে নওদাগা কাশিপুর সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন,বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহের সাধারণ সম্পাদক শিক্ষক ইয়ারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা