May 11, 2026, 6:02 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত কুমিল্লার নিমসার কাচা বাজারে টোল বা খাজনা আদায় বন্ধ!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

দেশের দ্বিতীয় বৃহত্তম শাক সবজির কাচা বাজার কুমিল্লার নিমসার বাজারে এক পণ্য থেকে তিন দফায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

খাজনা-টোলের নামে ব্যবসায়িদের বাধ্য করা হয় টাকা দিতে। অভিযোগের পর রবিবার  টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় বাজারে এসে কর্মকর্তারা জানান  নিমসারের সকল প্রকার খাজনা ও টোল আদায় স্থগিত করেছে প্রশাসন।

ব্যবসায়ীদের অভিযোগ ইজারা এবং টোলের নামে প্রতিটি পণ্য থেকেই অমানবিকভাবে তিন দফায় চাঁদাবাজি করে আসছে একটি চক্র। যে কারণে খুচরা ব্যবসায়িদের পাইকারি মূল্যে বেশি দামে কিনতে হয় শাক সবজি।

অবাধে চাঁদা আদায়ের অভিযোগে রবিবার সকালে কুমিল্লা জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

ব্যবসায়িদের অভিযোগ শোনার পর এবং  হাইকোর্টের নির্দেশনা থাকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল খাজনার টাকা আদায় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

ব্যবসায়িরা জানান,পাইকারী বাজার থেকে বেশি মূল্যে কেনা হলেই খুচরা বাজারে দাম বাড়ে শাকসবজির। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারী বেশি দামে কেনা হয় বলেই শাকসবজি বেশি দামে বিক্রি হয় সাধারণ মানুষের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা