August 10, 2026, 10:22 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বানারীপাড়ায় অধ্যাপক নিত্যানন্দ শীলের পরলোকগমণ

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উজিরপুরের হাবিবপুর কলেজের সাবেক অধ্যাপক সর্বজন শ্রদ্ধেয় নিত্যানন্দ শীল (৭০) রোববার (৫ মে) বিকালে ঢাকায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় পরলোকগমণ করেন।

প্রয়াণকালে তিনি স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলেসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। ওইদিন রাতে বানারীপাড়া কেন্দ্রীয় মহাশশ্মানে তাকে সমাহিত করা হয়।

অধ্যাপক নিত্যানন্দ শীল জাতীয় হৃদরোগ হাসপাতালের চিকিৎসক ডাঃ গোপাল শীল ও বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নন্দিতা শীলের বাবা।

তার প্রয়াণে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্সপার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সাবেক মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা