October 25, 2026, 2:51 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বিজয় দিবস পালিত!

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

চট্রগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্প মাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের কার্যালয়ে শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস এর সঞ্চালনায় ও সভাপতি অনুপম বড়ুয়া পারু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, ডাক্তার শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, সংগঠনের কোষাধ্যক্ষ কালিপদ দাস, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সংগঠনের নির্বাহী সদস্য অর্পিতা ঘোষ, গোলাম মোস্তফা, বিউটি চৌধুরী, অধীর দে, আমিনা আক্তার গেল্ভি, ফারিয়া সুলতানা সায়মা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছে সম্প্রীতির। সম্প্রীতির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা