October 25, 2026, 9:15 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরের গজরা ইউনিয়নে সাবিনা ইয়াছমিনের ছয় দফা কর্মসূচির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মরহুম ইউসুফ মেম্বারের পুত্রবধূ সাবিনা ইয়াছমিন তাঁর ছয় দফা কর্মসূচি নিয়ে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি।

রোজ রবিবার বিকাল চারটা থেকে মাগরিব পর্যন্ত  ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অদ্য শতাধিক নারীর অংশগ্রহণে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাবিনা ইয়াছমিন নিজে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁর ছয় দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেন।

এ সময় ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পরিবারের নারী ও ভোটাররা সাবিনা ইয়াসমিনকে আন্তরিকভাবে স্বাগত জানান। অনেকেই তাঁকে পরিবারের বউ হিসেবে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া ও আশীর্বাদ করেন।

লিফলেট বিতরণকালে সাবিনা ইয়াসমিন বলেন, আমি আপনাদের পরিবারেরই একজন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে আমার ঘোষিত ছয় দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নারীদের উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখব।

এ সময় অদ্য শতাধিক নারী কর্মী ও সমর্থক তাঁর সঙ্গে থেকে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। কর্মসূচিকে ঘিরে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা